Friday, May 19, 2017

ট্যাক ট্যাক ট্যাক ট্যাক

F
ট্যাক ট্যাক ট্যাক ট্যাক ট্যাক ট্যাক ট্যাক
ট্যাক ট্যাক ট্যাক ট্যাক ট্যাক ট্যাক
আইজগো অইবে ঢু ঢু খেলা সবাই আইয়া দেক
পুবের কোলায় কাটছি রে কোট
দুই কান্দার বাইশ জনে মোট
উত্তর কান্দা দক্ষিন কান্দার ইজ্জতের লড়াই 
আইজগো মোরা জানের দুষমন এমনেতে ভাই ভাই।

দক্ষিন কান্দার আয়নাল গাজী
খুব পালোয়ান এমনে পাজী
গত খেলায় ধইরয়া মোরে দেল্হে একটা চাপ
আইজগো লমু দেইক্কা অরে
এমন জাতা দিমু, পরে
জোবায় জোবায়  ওডবে ব্যাতা কইবে মোরে বাপ
খেলা অইবে বাঘে বাঘে নাই কোন মাপ নাই।।

সুন্দরীরা একটু দুরে
ভুলাইতে চায় চোহের সুরে
আইজগো ওসব  থুইয়া আরে মন দিমু খেলায়
জেতলে ওসব এমনেই আছে
মনের মানুস বুহের মাঝে
জিত্তা যাইয়া প্রস্তাব দিমু দেখি কেডা ঠেহায়
খেলা অইবে জান লাগাইয়া আইগো জেতা চাই।।


কথা ও সুর: জহুরুল হাসান সোহেল
https://www.youtube.com/watch?v=5JuPyFf8qAA

Saturday, September 24, 2016

মোগো ভালবাসার রোং লাগজে

মোগো ভালবাসার রোং লাগজে দেক তোর গায়
হেই লইগ্গা তোরে এত সুন্দার দেহায়
ঘসলে সাবানে ওডেনা এ রোং ওডে না ছোডায়
বেশী ডলাডলি হরলে এ রোং আরো পোক্ত হয়।।

উপরআলায়  হাতে সময় লইয়া বানাইছে কি সুন্দার তোরে
হেই লইগ্গা চান সুরুজ ও মারছে হার তোর রূপের ধারে
মোগো দেলের রং মুন্দিতে দেক পিষসা হরছি লাল
হেই রোঙ্গে তোর রুপের মহল হইছে রং মহল
ওরে পিরিতের এ রোং ওডেনা হাডে
আরে বিয়ায় না টাহায়।।

হায় রঙ্গিলা তোর রুপের ছটায় দিওয়ানা কত নাগর রে
লাগজে এ রং ধোপার গায় ধোপায় বিছরায় এহন ধোপিরে
ওরে রংধনুর রং এ নাই এ রং দোলের রং এ নাই
ফালগুনের মেলা যে মোনে রং এর হোম্মে ঠাহর পাই
ওরে গুন জ্ঞান প্রেমে রাঙে যে মন
এ রোং মেলে হেই জায়গায়।।

কথাঃ বশিরুল হক বাদল
সুরঃ বশিরুল হক বাদল

হাজো মাইয়া হাজো গো

হাজো মাইয়া হাজো গো বিয়ার হাজন হাজো গো
আইতে আছে পালহি লইয়া ভিনদ্যাশের নাগর গো।।

কাচা হলদি মাহো মাইয়া সোনার এই অঙ্গে
হাতের তারা রঙ্গিন হরো মুন্দির রোঙ্গে
কাজল লতার কালি পর চান্দের নাহান খোপা হর
তোমার জামাই কইবে দেইখ্যা কি সুন্দার বাহার গো।।

কাইন্দো না কাইন্দো না কন্যা হউর বাড়ি যাও
স্বামীর আদরেতে থাইক্কো দোয়া চাইয়া লও।

হাতে পর বালা চুড়ি নোলক পর নাহেতে
গলায় পর আসলি হার গো দুল পর কানেতে
মাজায় বিছা পায়ে মল অঙ্গ হইবো ঝলমল
তোমার মর্দ কইবে কইবে দেইখ্যা কি সুন্দার দেহায় গো।।

কথাঃ পংকজ কর্মকার
সুরঃ বশিরুল হক বাদল

ভাবীসাপ কইছে মোরো বিয়া হরাইবে

D#

ভাবীসাপ কইছে মোরো বিয়া হরাইবে
সোনার বরন আনবে মাইয়া হলক বোলে ছড়াইবে।।

আ-- ম্ইু বিয়া হরমু না কইছি হ্যারে ঠিক
যদি না দেয় মাইয়ার বাফে ঘরি টিক টিক
আর টাহা নগদ দশ হাজার মোনা দানা গলার হার
ছাতি লাডি রেডিও আর মোরে দেওয়া লাগবে টেপ রেকর্ডার
মাইয়ার রূপে ভরবে না মোন এইগুলায় ভরবে।।

মোর আর কিছু চাওয়ার নাই কোর্তা পেরন ল্যাপ তোষক
খাট পালং আর টিনের বাস্ক আওয়া যাওয়ার ভাড়া ভাই
এইগুলাতো এমনেই পাই।

আ-- ম্ইায়ার চুলে মেঘের রং আর ঠোডের হাসি মধু
এইসব কতা কইয়া ভুলায় পাইছে মোরে গেদু
মোর কতা ছাপ ছাপ হইবেনা একটুও মাপ
এহোনো  বাহি রইছে মোর জোতার মাপ
এর কোমে বিয়া হরলে ইজ্জাত থাহে না
আসল কতা মাইয়া মোর পছন্দ হয়না
দেনা পাওনায় হরলে দেরী তারিখ খালি ঘোরবে।।

কথাঃ অসিত দাস
সুরঃ বশিরুল হক বাদল

মোরা নদীর দ্যাশের

মোরা নদীর দ্যাশের মানু ভাইরে নদীর ই গান গাই
মোগা মত এত নদী কোন জেলায় নাই।।

আইতে নদী যাইতে নদী এইনা বরিশাল
ঢেউয়ে ঢেউয়ে কের্তন খোলা যায় হুনাইয়া গান
বিষখালি আর তেতুলিয়া মোগো গর্ব ভাই।।

কিযে মিডা নাম পায়রা পান্ডব ইলশা সুগন্ধা
আরে পরান রে কই ও পরানডা নদী হইয়া যা।

জীবন নদী পরান নদী এইডা বুজজি সার
হাজার নদীর লাই¹া মোরা শশ্যেরই ভান্ডার
ধানশিড়ি আর কাজল নদীর রুপেতে হাড়াই।।

কথাঃ অসিত দাস
সুরঃ বশিরুল হক বাদল

দুই হতিনে

D#

দুই হতিনে ঝগরা হইরয়া স্বামীর ধারে বিচার চায়
এফির স্বামী পরছে জম্মের দায়।।

ছোড বউ কয় বেইন্নাহালে বুক ভাসাইয়া চোহের জলে
নেত্য নেত্য মোর বাসুনে ভাত বাইরয়া খায়
মোর জোতা দিয়া পায় এইবাড়ি ওই বাড়ি যায়
মুই কোন কাম জানিনা বাড়ি বাড়ি কুনাম গায় ।।

পচিশ বৎছর এই ঘরেতে খাইড্ডা মরছি দিনে রাইতে
ঘর হাজাইছি নিজের হাতে বড় বউ কয়
ঘরে পাইয়া মাগনা সালিশ আগে আগে হরো নালিশ
উচিত বিচার হইরয়েন এফির ধরি আমহের দুইডা পায় ।।

স্বামী তহন কি আর হরে ধারে ডাইক্কা দুই বউয়েরে
আস্তে আস্তে বুজাইয়া কয়
হোন দ্যাহা হুনা হরতে এইসব এলহার পক্ষে হয়না সোম্ভাব
উচিত বিচার হরতে হইলে আর এক বউ আনতে হয়
হতিনরা এহন পরছে জম্মের দায়----।।

কের্তনখোলা আইতে যাইতে F

F
কের্তনখোলা আইতে যাইতে চারিদিহে বিল খাল
আলহে নাম চন্দ্রদ্বীপ হইছে এহন বরিশাল
বরিশালের মানু মোরা কেউর আগে পিছে নাই
বাপ দাদার ভুই জমি মোরা চইয়া রুইয়া খাই
মোগা কোন কিছুর অভাব নাই মোরা কেউর
আগে পিছে নাই।।

ঝর তুফানের লীলাভুমি মোগো বরিশাল
তবু দেলে দেলে বুনি মোরা প্রেম পিরিতির জাল
কেউর তাবেদারির ধার ধারিনা মোরা
নিজের মনে মনে রই।।

হাজের কালে কামের শ্যাষে চলে গপ্প পুতি জারি
হোম্মে লইয়া ডাবরে হাদা পান চুন সুবারি
চলে গান গুনাইবিবি আরো চলে রয়ানী কের্তন।

মোগো জেলার মাইয়া সুন্দর পোলা সুন্দর  ভাই
হেই লইগ্গা রায়বার পাডায় হগোল জেলার মানেm
মোগো লগে পাতাইতে বেয়াই
হতিনের ঘর করেনা মোগো বুইনেরা
আর মোরও থাহিনা কেউর ঘরজামাই।।

কথাঃ বশিরুল হক বাদল
সুরঃ বশিরুল হক বাদল